লালপুরে জমিজমা দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
- আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ২৪২ বার পড়া হয়েছে

লালপুরে জমিজমা দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে মেজ ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজেদুর (৬০) ওই গ্রামের মৃত তাছের উদ্দীনের ছেলে।
নিহতের ছেলে মতিয়ার রহমান জানান, তার চাচা (বাবার মেজ ভাই) আব্দুর রাজ্জাকের সাথে ১৯ কাঠা জমি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তার বাবাকে চাচা-চাচা ভাইয়েরা একত্রে এলোপাতাড়ি মারধর করেন। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। আশাঙ্কাজনক অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে।






















