ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনের কর্মশালা অনুষ্ঠিত

নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচনী সংবাদ নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব

পঞ্চগড়ে গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা ও করণীয় বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পঞ্চগড় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হবে।

কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতা ও সমসাময়িক নির্বাচনী রিপোর্টিংয়ের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচনী প্রতিবেদন প্রণয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালায় ভোট, ভোটার ও নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কার্যাবলি, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংস্কার প্রক্রিয়া, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি ২০২৫-এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নির্বাচনকালীন গণভোটের তাৎপর্য, জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং নৈতিকতা রক্ষার বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আজিজ সাদেক। কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬