ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

সাপাহারে বিএনপির পক্ষে প্রচারণার অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতি

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ২৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে বিএনপির পক্ষে প্রচারণার অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতি

রাজনৈতিক মতাদর্শের কারণে চাকরি হারানোর অভিযোগ, মসজিদ কমিটির শৃঙ্খলা ভঙ্গের ব্যাখ্যা

নওগাঁর সাপাহার উপজেলায় বিএনপির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে একটি মসজিদের মুয়াজ্জিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। রাজনৈতিক মতাদর্শের কারণে এই অব্যাহতির অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অব্যাহতি পাওয়া মুয়াজ্জিনের নাম হাফেজ আল আমিন চৌধুরী। তিনি সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে দীর্ঘ চার বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

হাফেজ আল আমিন চৌধুরী অভিযোগ করে বলেন, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এবং বিএনপির পক্ষে কাজ করায় মসজিদ কমিটি দীর্ঘদিন ধরেই তাকে রাজনীতি ছাড়ার জন্য চাপ দিয়ে আসছিল। স্থানীয় প্রভাবশালী মহলের চাপে শেষ পর্যন্ত তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, রাজনীতি করাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মসজিদের সামনে অবস্থিত ছাত্রদল নেতা রকির একটি দোকান উচ্ছেদের ঘটনায় দোকানদারকে মালামাল সরিয়ে নিতে সামান্য সময় দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। এতে মসজিদ কমিটির সভাপতি এলাহী বক্সসহ কয়েকজন সদস্য ক্ষিপ্ত হন এবং ওই ঘটনার পরপরই তাকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মসজিদ কমিটির সভাপতি এলাহী বক্স বলেন,
“মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হয়ে সক্রিয় রাজনীতি করা সাধারণ মুসল্লিরা পছন্দ করেন না। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি তার পক্ষপাতিত্ব নিয়ে অনেক মুসল্লির আপত্তি ছিল।”

তিনি আরও বলেন, মসজিদের সামনে একটি দোকান উচ্ছেদের সিদ্ধান্ত কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় মুয়াজ্জিন কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করে দোকানদারের পক্ষে অবস্থান নেন, যা শৃঙ্খলা ভঙ্গের শামিল। এসব কারণেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মসজিদের ধর্মীয় পরিবেশ রক্ষার যুক্তিও তুলে ধরছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে বিএনপির পক্ষে প্রচারণার অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতি

আপডেট সময় : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬