ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলের দুই ভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০২:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৩০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলের দুই ভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

সোতাশী রেলক্রসিংয়ে শ্রমিকবাহী পিকআপকে ধাক্কা দেয় ট্রেন, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক

ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপে থাকা আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১২ জানুয়ারি) উপজেলার সোতাশী রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই বোয়ালমারী উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহতরা হলেন ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে জব্বার মোল্যা ও মুছা মোল্যা এবং একই এলাকার আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। আহতদের মধ্যে রয়েছেন চরবহ্নি গ্রামের হামজালা, রেখা বেগম, সুবুরন বেগম, আবু বকর ও বাবুল নামের দুই শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষ করে ১২ জন শ্রমিক একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোতাশী রেলক্রসিংয়ে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আপন দুই ভাই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে রেল পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলের দুই ভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

আপডেট সময় : ০২:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬