ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে উঠতে গিয়ে স্ত্রীর ম’র্মান্তিক মৃ’ত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৫৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে উঠতে গিয়ে স্ত্রীর ম’র্মান্তিক মৃ’ত্যু

চলন্ত ট্রেনে ওঠার সময় হাত ফসকে নিচে পড়ে যান রুপা খাতুন, ঘটনাস্থলে নেমে আসেন স্বামী

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে রুপা খাতুন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুপা খাতুন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে কর্মরত।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার সময় ট্রেন ছেড়ে দেয়। অনিক আগে ট্রেনে উঠে স্ত্রী রুপার হাত ধরে ওঠানোর চেষ্টা করছিলেন। এ সময় রুপার হাত ফসকে গেলে তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।

ঘটনার পর অনিকও তাৎক্ষণিকভাবে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেন চলে গেলে রুপাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাতে জানা যায়, দুর্ঘটনায় রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অপর পা ও মাথায় গুরুতর আঘাত পান তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

January 1, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে উঠতে গিয়ে স্ত্রীর ম’র্মান্তিক মৃ’ত্যু

আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬