সংবাদ শিরোনাম ::
লালপুরে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ২৮০ বার পড়া হয়েছে

লালপুরে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ
ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ লালপুরে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ। নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে খাদিজা খাতুন (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মাহবুল ইসলামের স্ত্রী।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার বিকালে খাদিজা খাতুন তার বাড়ীর সদস্যদের অঘোচরে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এতে সে ঘটনা স্থলে মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন থানা পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

April 6, 2022
লালপুরে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















