ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

রহনপুর–ঈশ্বরদী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন রেলওয়ের জিএম

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রহনপুর–ঈশ্বরদী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন রেলওয়ের জিএম

এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বগিতে সিট কভার সংযুক্ত

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী–রাজশাহী–রহনপুরগামী কমিউটার ট্রেনে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের অংশ হিসেবে নতুন সিট কভার সংযুক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে এসব সিট কভার প্রদান করা হয়।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিট কভার সংযুক্তিকরণের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. আমিনুল হাসান, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. ইসহাক আলী এবং অধ্যক্ষ মোসাঃ মরিয়ম খাতুন।

উদ্বোধনী বক্তব্যে জিএম ফরিদ আহমেদ বলেন, “রেলের আধুনিকায়নে পশ্চিমাঞ্চল রেলওয়ে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। সিট কভার সংযুক্তিকরণ সেই প্রচেষ্টারই অংশ।”

তিনি সামাজিক উদ্যোগে সহযোগিতা করায় এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ রেলের যাত্রীসেবা আরও সমৃদ্ধ করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রহনপুর–ঈশ্বরদী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন রেলওয়ের জিএম

আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫