ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে আধুনিক খাদ্য সংরক্ষণে দিনব্যাপী কর্মশালা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০৩:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আধুনিক খাদ্য সংরক্ষণে দিনব্যাপী কর্মশালা

ডিলার–মিলারদের নিয়ে এফএস অ্যান্ড এমএমএস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

পঞ্চগড়ে আধুনিক খাদ্য সংরক্ষণ ও নিবন্ধন ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে মিলার ও ডিলারদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন নবী।

খাদ্য বিভাগ সূত্র জানায়, আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের আওতায় দেশব্যাপী এফএস অ্যান্ড এমএমএস (ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেম) বিষয়ে সম্যক ধারণা দিতে প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অনলাইন ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেম স্থাপন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং কানেক্টিভিটি ও ডিজি-ফুড এবং ডিআর স্থাপনের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তিও সম্পাদিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও দক্ষ করার উদ্দেশ্যে পঞ্চগড়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আওতাধীন ৫০ জন মিলার ও ডিলার উপস্থিত ছিলেন। এসময় খাদ্য সংরক্ষণে করণীয় ও নানান দিক নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আধুনিক খাদ্য সংরক্ষণে দিনব্যাপী কর্মশালা

আপডেট সময় : ০৩:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫