রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রাণিসম্পদ উন্নয়নের আহ্বান
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা হেলিপ্যাড মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র হন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আরসেদুল হক, ভেটেরিনারি সার্জন রমেন চন্দ্র রায়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, এনসিপি নেতা মোকাররম হোসেন সাদ্দাম, প্রেসক্লাব সভাপতি আসরাফুল ইসলাম এবং শফিকুল ইসলাম শিল্পী।
প্রদর্শনীতে স্থানীয় উদ্যোক্তা ও খামারিদের ৩০টি স্টল অংশ নেয়। বিভিন্ন জাতের গবাদিপশু, পাখি, দুগ্ধজাত পণ্য এবং খামার প্রযুক্তি প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাতের উন্নয়ন নিশ্চিত হলে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে এবং গ্রামীণ অর্থনীতিতে বড় অবদান রাখবে।




















