ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা- জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা- জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, ভোটকেন্দ্রও পরিদর্শন করেন ডিসি

নওগাঁ জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সাপাহার উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত প্রশাসনিক কার্যক্রম এবং দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান আরিফ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বক্তব্য দেন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা- জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫