ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীর লুবনা গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ আটোয়ারী সেটেলমেন্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানির শিকার জমির মালিকরা সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত ঝিনাইগাতীতে নিহত নারায়ন কোচের পরিবারকে দুধাল গাভী উপহার ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‌্যালি ও লিফলেট বিতরণ রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চট্টগ্রাম বন্দর রাজনৈতিক ছত্রছায়ায় লুটপাট হয়েছে, বিদেশী কোম্পানিকে দিলে জবাবদিহিতায় আনবো — সারজিস আলম

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দর রাজনৈতিক ছত্রছায়ায় লুটপাট হয়েছে, বিদেশী কোম্পানিকে দিলে জবাবদিহিতায় আনবো — সারজিস আলম

স্বাধীনতার পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দর রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হয়েছে এবং সেখানে দীর্ঘদিন ধরে লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “সরকার যদি বন্দরটি বিদেশি কোনো কোম্পানির হাতে তুলে দেয়, আমরা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনবো।”

শনিবার (২২ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে এনসিপির কমিটি ঘোষণা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বন্দর রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়েছে। অনেক সময় মাদার ভেসেল থেকে কোন পণ্য নামবে তা পর্যন্ত রাজনৈতিকভাবে নির্ধারণ করা হয়েছে। এতে বহু পণ্য নষ্ট হয়েছে এবং ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়েছে।

সারজিস আলম বলেন, “আমরা কখনোই বলিনি যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিতেই হবে। কিন্তু যদি সরকার মনে করে বিদেশি কোনো কোম্পানি পরিচালনা করবে, তাহলে তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা দেখেছি দেশীয় কোম্পানিগুলোও দীর্ঘদিন ধরে পরিচালনা করেছে—এখন দেখবো বিদেশিরা কতটা স্বচ্ছভাবে চালায়।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর কোথাও বিদেশে চলে যাচ্ছে না; শুধু ব্যবস্থাপনা সঠিক হলে আগের মতো লুটপাট ও রাজনৈতিক অপব্যবহার কমে যাবে। বন্দরটি রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, “সংসদে কৃষক, রিকশাচালক, শ্রমিকদের জন্য অন্তত ১০টি আসন থাকা উচিত। এতে দেশের প্রকৃত সমস্যার প্রতিফলন ঘটবে। উচ্চবিত্ত পেশাজীবীরা এতদিন মানুষের কষ্ট যথাযথভাবে তুলে ধরতে পারেননি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রাম বন্দর রাজনৈতিক ছত্রছায়ায় লুটপাট হয়েছে, বিদেশী কোম্পানিকে দিলে জবাবদিহিতায় আনবো — সারজিস আলম

আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫