ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারস কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৩৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারস কর্মশালা অনুষ্ঠিত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে এবং ময়মনসিংহ আঞ্চলিক অফিসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তিনি বলেন, “এসডিএফ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো গেলে দারিদ্র্য নিরসন কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগগুলো মাঠপর্যায়ে আরও বিস্তৃত করতে হবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সভাপতিত্বে এবং সিএইচএনএফ রাশিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম. ফয়জুর রাজ্জাক আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) আহমেদ তাকী তাহমিদ এবং ব্র্যাক ব্যবস্থাপক (স্বাস্থ্য) আল-আমিন প্রমুখ।

তিনানী ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ ও ডা. মেজবাউল মোকার রবিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এসডিএফ প্রতিনিধি, কমিউনিটি সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, চিকিৎসা এবং আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারস কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫