ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

রাজশাহী নগরীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

অলোকার মোড়ের গোপাল পঁচা পুকুরপাড় থেকে অস্ত্র উদ্ধার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযান

রাজশাহী নগরীতে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুরে মহানগরীর অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার একটি টিম নিয়মিত টহল দায়িত্বে ছিল। এসময় তারা খবর পান, অলোকার মোড়ের গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে।

খবর পেয়ে পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপুর আড়াইটার ২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে পুকুরপাড় থেকে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের গায়ে ‘MADE IN USA’ লেখা রয়েছে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, “উদ্ধার করা অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলার ২ জন এবং অন্যান্য মামলার ৩ জন রয়েছেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫