ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য সাড়ে ১০ লাখ টাকা বাগাতিপাড়ায় চুলার আগুনে কৃষকের ৬ ঘর পুড়ে ছাই, ক্ষতি ৫-৭ লাখ টাকা বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা

মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) পেতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন

তৃণমূলের জনপ্রিয় নেতা ও দীর্ঘদিনের সংগঠক ডা. টিপুই মান্দা আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী – স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের মত

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিনের তৃণমূলের নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব ডা. ইকরামুল বারী টিপুর প্রতি সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৯ অক্টোবর) রাতে প্রসাদপুর বাজারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ডা. টিপুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, গত ৩২ বছর ধরে ডা. ইকরামুল বারী টিপু বিএনপিকে সংগঠিত করে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তিনি তৃণমূলের নেতা-কর্মী, শিক্ষক, ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। তার নেতৃত্বেই মান্দা উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সক্রিয় অবস্থায় রয়েছে।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের মনোনয়ন প্রদানে তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঘোষিত মানদণ্ড অনুযায়ী ডা. টিপুই মান্দা আসনের সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন-শ্রমিকদল মান্দা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর বকস মন্ডল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, ভালাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এরফান আলী মিয়া, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াইদুল হক ও শফিকুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সভাপতি জেএম নাজিমুদ্দীন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জুবায়ের ও শামীম হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল প্রমুখ।

বক্তারা আরও বলেন, ২০০৮ সালের পর থেকে মান্দা আসনটি বিএনপির হাতছাড়া হলেও এ অঞ্চলে দলটির শক্ত ঘাঁটি এখনো অটুট। তাদের দাবি, ডা. ইকরামুল বারী টিপু একজন পরিচ্ছন্ন, শিক্ষিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী, যিনি তৃণমূলে আস্থা অর্জন করেছেন। মান্দা আসন পুনরুদ্ধারে তার বিকল্প কেউ নেই বলেও তারা মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, জুয়েল, তুহিন, আশরাফুল ইসলাম সুমন, সাজিদসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও সমর্থক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫