ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

বাগাতিপাড়ায় টাইফয়েড টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৮:০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় টাইফয়েড টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় সারা দেশের ন্যায় প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফ মোহাম্মদ জামিউর রহমান এবং বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজনীন আখতারি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান,
“বাগাতিপাড়ায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৩৩ হাজার ২৬১ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যে ২৭০টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাভিত্তিক ১২০টি কেন্দ্রে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হবে। এছাড়া ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১২০টি কমিউনিটি ক্লিনিকে (সাব-ব্লক) এ কার্যক্রম চলবে।”

জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,
“আমাদের বিদ্যালয়ে অভিভাবকদের সাড়া ভালো। মোট ২০৩ শিক্ষার্থীর মধ্যে ইতোমধ্যে ১৯০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। বাকি ১৩ জনও আজ রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করেছে। আশা করছি, আমাদের বিদ্যালয়ে ১০০% শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় টাইফয়েড টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৮:০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫