ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

রাণীশংকৈলে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, মেলেনি বড় কোনো অনিয়ম

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, মেলেনি বড় কোনো অনিয়ম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। তবে বড় কোনো অনিয়মের প্রমাণ মেলেনি।

মো. আজমির শরিফ মারজী জানান, বাজার মূল্যে জমি রেজিস্ট্রি না হওয়ায় সরকার রাজস্ব হারাচ্ছে এবং অসাধু ব্যক্তিরা সুবিধা নিচ্ছে। পৌরসভার জমির দলিল করার সময় আয়কর প্রত্যয়নপত্র বাধ্যতামূলক হলেও কয়েকটি দলিলে তা পাওয়া যায়নি। এছাড়া বায়না নামা রেজিস্ট্রারে তারিখ সঠিকভাবে সংরক্ষণ করা হয় না।

তিনি আরও বলেন, “জনগণ যেন ভোগান্তিতে না পড়ে এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাহিদুল ইসলাম বলেন, “দুদকের একটি টিম এসে অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে এবং সেবাপ্রার্থী ও স্টাফদের সঙ্গে কথা বলেছে। আমরা সব কাজ গুরুত্বসহকারে করে থাকি। যে বিষয়গুলো নিয়ে দুদক মন্তব্য করেছে তা খতিয়ে দেখা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, মেলেনি বড় কোনো অনিয়ম

আপডেট সময় : ০২:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫