ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই সহোদরের মৃত্যু

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই সহোদরের মৃত্যু

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত দুই সহোদর (ভাই) হলেন, মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। তারা ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে। তাদের দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, মফিজ ও হবিজ দু’জনে মানসিক প্রতিবন্ধী। তারা দু’জনে দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরা-ফেরা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা দু’জন বাড়ি থেকে একটি দুরে একটি পুকুরের পানিতে পরে ডুবে যায়। দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি- আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে আমরা পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করি।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই সহোদরের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫