ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

রাণীনগরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর রাণীনগর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধাবর দিনব্যাপী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নানা আয়োজন করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়।

পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কারাবরণকারী নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৩:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫