ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পাঁচ বছর ধরে সরকারি গুদামে গম সংগ্রহ শূন্য দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি, জেলে নিহত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৪৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি, জেলে নিহত

নওগাঁর রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান প্রামানিক (৫৩) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর বিলে এই ঘটনাটি ঘটে। নিহত লোকমান প্রামানিক উপজেলার হরিশপুর মৎস্যজীবিপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৫-৬ জন জেলে একটি নৌকা নিয়ে সোমবার রাতে বিল মুনসুর বিলে মাছ ধরতে যান। সেখানে মাছ ধরার সময় রাত আনুমানিক ২টার দিকে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা পানিতে ডুবে যায়। এ সময় একসঙ্গে থাকা অন্য জেলেরা সাঁতরিয়ে উঠতে পারলে লোকমান উঠতে পারেনি। এরপর লোকমানকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি, জেলে নিহত

আপডেট সময় : ০৩:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫