ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

পেছানো হলো রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেছানো হলো রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।

সংশোধিত তফসিল অনুযায়ী ২৪ থেকে ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ১ থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, এবং ২৮ সেপ্টেম্বর একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল প্রকাশ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, “একটা আমাদের তফসিলে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি, নির্বাচনে নিরাপত্তার বিষয় এবং প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে-যা করতে পাঁচ-ছয় দিন সময় লাগবে।” তিনি আরও বলেন, “আমরা কোনো দলের চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি। আজ নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।

এর আগে গত ২৮ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী ১৫ সেপ্টেম্বর। পূর্বনির্ধারিত সময়ের ১৩ দিন পেছালো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেছানো হলো রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ

আপডেট সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫