ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধনগর স্টেশন সড়কের পাশে অসুস্থ বৃদ্ধ, শেষ ভরসা যেন কেউ একজন গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থীর বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা

রাজশাহী-ঢাকা রুটে বৃষ্টিতে জটিলতায় পড়ে মধুমতি এক্সপ্রেস ট্রেন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৩৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-ঢাকা রুটে বৃষ্টিতে জটিলতায় পড়ে মধুমতি এক্সপ্রেস ট্রেন

রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেন বৃষ্টির পানির কারণে যাত্রা শুরুর পর জটিলতায় পড়ে। বার বার চাকা স্লিপ করার কারণে পথে থেমে থেমে চলে ট্রেনটি। মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজশাহী থেকে যাত্রা শুরুর পরই এমন পরিস্থিতির মুখোমুখি হয় ট্রেনটি। মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। সকাল ৭টার দিকে রাজশাহীর বুধপাড়া এলাকায় ট্রেনটি থেমে যেতে বাধ্য হয়। এ কারণে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী স্টেশন থেকে চার কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ থেমে যায় মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। একবার চলার পর আবারও থেমে যায়। পরে কিছু সময় পর ট্রেনটি আবারো চলতে শুরু করে। এরপর হরিয়ান স্টেশনে পৌঁছালে সেখানে আরও একবার থেমে যায় ট্রেনটি। কিছুদূর যাওয়ার পর সেটি আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন অতিক্রম করার পর মধুমতি এক্সপ্রেস পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে।

মধুমতি এক্সপ্রেসের এক যাত্রী ইমরান হোসেন বলেন, স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে যায়। কিছুটা চলার পর আবারও থামে। পরে আবার যাত্রা শুরু করে।’

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, বৃষ্টির কারণে লাইনের ওপর পানি ছিল। এতে চাকা ভিজে গিয়ে হুইল স্লিপ করছিল। ফলে থেমে থেমে ট্রেন চলছিল।

তিনি জানান, ‘হরিয়ান স্টেশনের কর্মীরা ইঞ্জিনের বগিটির চাকার নিচে বালু দিয়ে সমস্যার সমাধান করেন। এই সমস্যার কারণে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়ে যায়। তবে তার পরে সিল্কসিটি এক্সপ্রেস যথাসময়েই রাজশাহী থেকে ছেড়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-ঢাকা রুটে বৃষ্টিতে জটিলতায় পড়ে মধুমতি এক্সপ্রেস ট্রেন

আপডেট সময় : ১০:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫