ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট সাপাহারের পশুর হাট

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৫৮৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট সাপাহারের পশুর হাট

কোরবানির ঈদ ঘনিয়ে আসছে, আর মাত্র ৫,৬দিন বাকী এই ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে নওগাঁর সাপাহার উপজেলার সাপ্তাহিক পশুর হাটগুলো। উপজেলার কেন্দ্রীয় হাট ছাড়াও আশপাশের দিঘীরহাট ও উমইল হাটে উঠছে শত শত গরু, ছাগল, মহিষ ও ভেড়া। শনিবার সাপাহার সদর হাট ঘুরে দেখা গেছে, দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে খামারি ও গৃহস্থরা তাদের লালন-পালন করা কোরবানিযোগ্য পশু নিয়ে হাটে আসতে শুরু করেন।

হাটে ছিল পাইকার ও সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড়। গরুর পাশাপাশি ছাগলের চাহিদাও ছিল চোখে পড়ার মতো। স্থানীয় খামারি নাসির উদ্দীন বলেন,“সারা বছর যত্ন করে গরু লালন পালন করেছি কোরবানির হাটে বিক্রির জন্য। কিন্তু এ বছর গরু খাবার ও ওষুধের দাম অনেক বেড়েছে, সেই তুলনায় এখনো গরুর দাম আশানুরূপ না।”অনেক খামারিরাও একই ধরনের অভিযোগ করেন, তারা বলছেন খরচের তুলনায় বাজারে কাঙ্ক্ষিত মূল্য মিলছে না তার পরেও কিছ্টুা লাভ করে পশু বিক্রি করা যাচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানি বলেন, “চলতি কোরবানি মৌসুমে সাপাহার উপজেলায় প্রায় ৫১ হাজার ৮শত ২১ টি কোরবানিযোগ্য পশু প্রস্তত রয়েছে, যার অধিকাংশই স্থানীয়ভাবে ও প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত, হাটে ভেটেরিনারি টিম মোতায়েন রয়েছে। তারা নিয়মিত গরুর স্বাস্থ্য পরীক্ষা করছেন। হাটে আসা একাধিক ক্রেতা জানান, পশুর সংখ্যা ভালো দামও সহনশীল পর্যায়ে আছে। তবে ঈদের আরও কয়েক দিন বাকি থাকায় অনেকেই আশা করছেন, শেষ মুহূর্তে দাম আরও কিছুটা কমতে পারে।

মিজানুর রহমান নামের একজন ক্রেতা বলেন,“দাম সহনীয় পর্যায়ে আছে, তবে এখনো যাচাই-বাছাই করে ভালো পশু খুঁজছি। মনে হচ্ছে শেষ সময়ে একটু কম দামে ভালো পশু পাওয়া যাবে।”বিক্রেতারা বলছেন, “ক্রেতা অনেক আসছেন, কিন্তু দাম নিয়ে আলোচনা বেশি, বিক্রি তুলনামূলক কম। তবে বিকেলের দিকে কেনাবেচা বাড়তে পারে বলে আশা করছি।”হাটে প্রতারণা রোধে দুটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে জালনোট সনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, “এখন মানুষ অনেক সচেতন। এখনো পর্যন্ত কোনো জাল নোট শনাক্ত হয়নি।” সব মিলিয়ে ক্রেতা-বিক্রেতার সমাগমে সাপাহার পশুর হাট বেশ জমজমাট হয়ে উঠেছে।

June 1, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট সাপাহারের পশুর হাট

আপডেট সময় : ০৮:৪২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫