ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৩৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

রাজশাহী রেলওয়েস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ মে) দুপুরে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। যাত্রী সেবায় হয়রানি, টিকিটের কালোবাজারি ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে এ অভিযান চালানো হয়।

এদিন দুপুরে চার সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে স্টেশন সুপারের কক্ষে টিকিট ব্যবস্থা, যাত্রীসেবা, কুলিদের ভাড়া নির্ধারণসহ সেবাবিষয়ক বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করে। এ সময় সংশ্লিষ্ট কর্মীদের ডেকে সতর্ক করা হয়। ঈদ-উল-আজহা উপলক্ষে সেবার মান বজায় রেখে যাত্রী হয়রানি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেয় দুদক।

রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচাল মো. আমির হোসেন বলেন, ঈদ সামনে রেখে যেন কোনো ধরনের হয়রানি বা টিকিট কালোবাজারি না হয়, সে বিষয়ে আমরা সবাইকে সতর্ক করেছি। এর পরও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন, দুদক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শারমিন আক্তার, মাহবুবুর রহমান এবং তানভীর আহমেদ।

May 28, 2025
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

আপডেট সময় : ০২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫