ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

অবশেষে সারদায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পেলেন এএসপিরা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৫৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে সারদায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পেলেন এএসপিরা

রাজশাহীর সারদায় অবশেষে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন ছাড়াও ৩৮তম বিসিএস ব্যাচের তিনজন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে গত ২০ অক্টোবর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হয়েছিল। কিন্তু আগের রাতে হঠাৎ করে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। কিন্তু সেটিও পরে স্থগিত হয়।
এরপর গত ১৫ ডিসেম্বর ব্যাচের ২৫ জন প্রশিক্ষণার্থীর কাছে কৈফিয়ত তলবের চিঠি দেওয়া হয়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রশিক্ষণরত ছয়জন এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর রোববার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন কর্মকর্তাদের কোন দলের আজ্ঞাবহ হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ না নির্দেশনা দেন।

collected

তিনি বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের, কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, কোন সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যাঁরা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে।

উপদেষ্টা বলেন, পুলিশ কোন দলের তল্পিবাহক হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না -আজকের এই সমাপণী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন।

পরে উপদেষ্টা প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এবার বেস্ট প্রবিশনার, বেস্ট অ্যাকাডেমিক ও বেস্ট স্যুটার হয়েছেন এএসপি রুহুল আমিন লাবু। ফিল্ড অ্যাক্টিভিটিস ও ঘোড়সওয়ারে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন এএসপি এম সায়েলিন।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খারেদ, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে সারদায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পেলেন এএসপিরা

আপডেট সময় : ০৮:৫৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫