ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার

নাম পরিবর্তন হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনের

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাম পরিবর্তন হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনের

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের নাম আবার ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরে এসেছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্টেশনটির নাম পরিবর্তনের দাবি ওঠে। এর ফলে সরকারি নীতিমালা ও নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রায় ৬ মাস পর নাম পরিবর্তন হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনের। নাম পরিবর্তনের সঙ্গে বদলে গেছে স্টেশনের কোডও।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রকাশিত নোটিশে নাম পরিবর্তনের বিষয়টি দেখা যাচ্ছে। নোটিশে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের ২টি ও পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের বর্তমান পরিবর্তিত নাম ও স্টেশন কোড পরিবর্তন হয়েছে। তাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন কোড বিএমএসএমের স্থলে পঞ্চগড় স্টেশন কোড পিসিজিএস করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর থেকেই স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ স্থানীয়রা। ১৯৬৭ সালে পঞ্চগড় রেললাইনটি তৈরি হয়। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে পঞ্চগড়-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক রেলমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী থাকাকালে ২০১৯ সালে স্টেশনটির নাম পরিবর্তন করে নতুন করে তার ভাইয়ের নামে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন’ রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছিলেন সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের বড় ভাই।

স্থানীয় জনগণের দাবি ও স্থানীয় ঐতিহ্য রক্ষার কথা মাথায় রেখেই স্টেশনটির নাম আবার ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরে আসল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাম পরিবর্তন হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনের

আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫