ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য খুলনা থেকে গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ

রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু, হামলাকারির মূল হোতা সুমনকে গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৩৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু, হামলাকারির মূল হোতা সুমনকে গ্রেপ্তার

রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। রাজশাহী রেলস্টেশনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় মূল হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াও খুশি যাত্রীরা। তারা জানান, গতকাল ট্রেন বন্ধ থাকায় অনেকেই স্টেশনেই রাত কাটিয়েছেন। আজকে ট্রেন চলাচল শুরু না হলে বাড়ি যাওয়া সম্ভব হতো না।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার ময়েন উদ্দিন বলেন, সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দু’টি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। এখন অবস্থা স্বাভাবিক।

এদিকে মঙ্গলবার রাজশাহী রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু, হামলাকারির মূল হোতা সুমনকে গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫