ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে টিসিবির পণ্যের দাবিতে সংবাদ সম্মেলন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে টিসিবির পণ্যের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী নায্যমূল্যে এখন আর চাল, ডাল ও মসুর ডাল পাচ্ছেন না। বুধবার (৮ জানুয়ারি) সকালে টিসিবির পণ্য সরবরাহের দাবিতে এলাকার কিছু নারী বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে নারীরা জানান, ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা তাদের কার্ড বাতিল বলে ঘোষণা দিয়েছেন। তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয় নিয়ন্ত্রণ নিয়েছেন এবং টিসিবির পণ্য বিতরণ করতে দিচ্ছেন না।

সংবাদ সম্মেলনে বলা হয়, আজ বুধবার (৮ জানুয়ারি) টিসিবির পণ্য দেওয়ার কথা ছিল। ওয়ার্ডের চারজন ডিলার পণ্য বিক্রির জন্য পুলিশ-প্রশাসনের কাছে নিরাপত্তা ও সহযোগিতার জন্য আবেদন করেছিলেন। কিন্তুকোন ডিলারকেই পণ্য বিক্রয় করতে দেওয়া হয়নি।সংবাদ সম্মেলন থেকে নারীরা দ্রুত কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করার দাবি জানান।

টিসিবির পণ্য বিক্রি না করার ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সচিব সামশুল ইসলাম বলেন, এখানে বিএনপি-জামায়াতের দুইটা গ্রুপ রয়েছে। সাবেক কাউন্সিলরেরও একটা গ্রুপ আছে। একটা পক্ষ শুধু চায় পণ্য বিক্রি করা হোক। অন্যরা চায় না। তারা নতুন কার্ড করার পক্ষে এ অবস্থায় পণ্য বিক্রি করতে গেলে মারামারি লেগে যাবে। তিনি বলেন, এই টিসিবির পণ্যকে কেন্দ্র করে আগের সচিব বদলি হয়েছেন। আমি ডিসেম্বরের ৯ তারিখে যোগ দিয়েছি। আমি পরিস্থিতির শিকার। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে পারব না।

January 8, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে টিসিবির পণ্যের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫