ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ তারিখ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন এ তথ্য জানান।

নিহত দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)। নিহত আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে।

গোদাগাড়ী মডেল থানার(ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতকবাসটিকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪