ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন জিয়াউর রহমান- দুলু!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০২:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন জিয়াউর রহমান- দুলু!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সকল সংকটে নেতৃত্ব দেয় জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭নভেম্বর স্বাধীনতা সার্বভোমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। ৯০সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২০২৪সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে হলেও এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তিনিই জাতিকে মুক্ত করেছেন।

দুলু বলেন, দেশে ৭নভেম্বর ছুটি ছিল শেখ হাসিনার অবৈধ সরকার ক্ষমতায় এসে সেই ছুটি বাতিল করেছে। আওয়ামী লীগের পতনের পর এখন ৭নভেম্বরের ছুটি পুনরায় চালু করা সময়ের দাবী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরে ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিনের সঞ্চালনায় জনসমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি দুলু, ৭নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেতাকর্মীদের দেশ প্রেমের চেতনায় অনুপ্রাণিত হয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগ যুবলীগের হাত থেকে দেশকে নিরাপদ রাখতে সব সময় সর্তক থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন জিয়াউর রহমান- দুলু!

আপডেট সময় : ০২:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪