মোহনপুরে সিএনজি-ভুটভুটির সংঘর্ষে সেনা সদস্য ও ইমাম নিহত
- আপডেট সময় : ০৬:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

মোহনপুরে সিএনজি-ভুটভুটির সংঘর্ষে সেনা সদস্য ও ইমাম নিহত
রাজশাহীর মোহনপুরে সিএনজির সঙ্গে ভুটভুটির সংঘর্ষে পলাশ নামের ২১ বছরের এক সেনা সদস্য ও আব্দুল কুদ্দুস নামের ৪০ বছর বয়সী এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত। এবং নিহত মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস একই জেলার রাণীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের তোতা হাজির ছেলে বলে জানা গেছে।
থানা পুলিশ স্থানীয়রা জানায়, নিহত পলাশ ও কুদ্দুস দুজনে একটি সিএনজি গাড়িতে করে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। তাদের বহনকৃত সিএনজিটি বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামস্থ মেডিকেল গেট হতে অনুমানিক ১০০ গজ উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় সিএনজির যাত্রী পলাশ এবং আব্দুল কুদ্দুস গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার অফিসার ইনচার্র (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় দুর্ঘটনার সাথে জড়িত ভুটভুটিসহ চালককে আটক করা হয়। ওসি আরও বলেন, নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তাদের পরিবারের কাছে হস্তানতর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।




















