ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

রাঙামাটির লংগদুতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির লংগদুতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সমাবেশের মধ্য দিয়ে রাঙামাটি লংগদু উপজেলা মাইনিমুখ ইউনিয়নে উপজেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাঙামাটি লংগদু উপজেলা মাইনিমুখ ইউনিয়নে উপজেলা যুবদলের উদ্যোগে দীর্ঘ ১৫বছর পর এই প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আবু নাছের।

এসময় রাঙামাটির লংগদু উপজেলা যুবদলের আহবায়ক মো. জানে আলম এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদ্দাৎ মো. সায়েম, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

এ আগে লংগদু উপজেলা মাইনিমুখ বাজার চত্বরে আয়োজিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা উপজেলার নেতাকর্মীদের পাদভারে ভরপুর হয়ে উঠে সমাবেশ স্থল। বের করা হয় আনন্দ র‍্যালী। জাতীয় সঙ্গিত ও দলীয় সঙ্গিতের মধ্যদিয়ে সূচনা করা হয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। পরে পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচলানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটির লংগদুতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ১২:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪