ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৪১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রান করেছে স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলে পরিষদ চত্ত্বরে আধাঘন্টা ব্যাপী এই মানববন্ধন করে উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ গ্রামবাসী। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর গ্রামবাসীদের সাক্ষরিত এক স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের হাতে হস্তান্তর করেন।

collected

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই গ্রামের শহিদুল ইসলাম, গৃহিণী নাসরিন, নুহুরুননেছা, সোহেল রানা, জামনগর ঘোষ পাড়া গ্রামের সুলতানুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রথমে উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ গ্রামে একটি মাদ্রাসার পাশে মনোমহন বিড়ি ফ্যাক্টরি স্থাপনের চেষ্টা করে। সেটির অভিযোগ করলে উপজেলা প্রশাসন সেখান থেকে তা সরিয়ে দেয়। পরে আবারো ওই ফ্যাক্টরিটি একই গ্রামে একটি মসজিদের পাশে স্থাপন করা হচ্ছে। ওই মসজিদে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত ৮০-৯০ জন শিশু নিয়ে একটি মক্তবের কার্যক্রম চলমান আছে। এছাড়া বিড়ি ফ্যাক্টরিটি স্থাপনে সাধারন মানুষের হাঁপানি, যক্ষা, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এসব কারনে বিড়ির ফ্যাক্টরিটি ওইস্থানে স্থাপন না করে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করেন তারা।

তবে এ বিষয়ে মনোমহন বিড়ি ফ্যাক্টরির কর্মকর্তা মইনুল ইসলাম সান্টু মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়ে ফ্যাক্টরিটি স্থাপন করা হচ্ছে। ওই গ্রামে আরো তিনটি বিড়ির কারখানা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এই মনোমহন বিড়ি কারখানাটি স্থাপনে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বলেন, স্মারকলিপি গ্রহন করা হয়েছে। বিষয়বস্তু দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

October 29, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪