ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

ছিনতাইয়ের কবলে পুলিশ পরিবার; পুলিশের এসআই প্রত্যাহার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ৩১৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছিনতাইয়ের কবলে পুলিশ পরিবার; পুলিশের এসআই প্রত্যাহার!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
ছিনতাইয়ের কবলে পুলিশ পরিবার; পুলিশের এসআই প্রত্যাহার! নাটোরের বাগাতিপাড়ায় এক পুলিশ দম্পতিকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ওই পুলিশ ফাঁরির উপপরিদর্শককে (এসআই) মাজহারুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়।

থানা সূত্রে জানা যায়, রাঙামাটি পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মেজবাহ উদ্দিন স্ত্রী শিরিন সুলতানাকে সঙ্গে নিয়ে পুঠিয়া-বাঘা সড়ক হয়ে মোটরসাইকেলে করে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগাতিপাড়া থানাধীন পকেটখালি পুলিশ ফাঁড়ির পাশে পৌঁছালে একদল দুর্বৃত্ত সড়কে দড়ি বেঁধে তাঁদের পথ রোধ করে তাদের হাত-পা বেঁধে সড়কের পাশের গমখেতে ফেলে রাখে। এরপর তাদের কাছে থাকা মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। দীর্ঘ সময় পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

ছিনতাইয়ের এ ঘটনায় পুলিশ সদস্যের স্ত্রী শিরিন সুলতানা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এদিন সন্ধ্যায় ওই (পকেটখালি) পুলিশ ফাঁড়ির তদারকির দায়িত্বে থাকা বাগাতিপাড়া থানার এসআই মাজহারুল ইসলামকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনসে পাঠানো হয়।

মামলার বাদী শিরিন সুলতানা জানান, তার স্বামী মেজবাহ উদ্দিন ২০১৮ সালে পকেটখালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রাঙামাটিতে কর্মরত। কুষ্টিয়ায় তাদের গ্রামের বাড়ি। ছুটিতে বাড়ি এসে স্বামী তাকে নিয়ে মোটরসাইকেলে করে বৃহস্পতিবার বগুড়াতে গিয়েছিলেন। বগুড়া থেকে ফিরতে রাত হয়ে যাওয়ায় তারা বাঘার আড়ানীতে এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন। সেখানে যাওয়ার পথে পুঠিয়া-বাঘা সড়কে আনুমানিক রাত ১০টার দিকে পকেটখালি পুলিশ ফাঁড়িতে পৌঁছান তারা। সেখানে টহলরত পুলিশ সদস্যদের সঙ্গে তার স্বামী কথাবার্তাও বলেন। তাদের কাছে বিদায় নেওয়ার পরপরই দুর্বৃত্তরা পথ রোধ করে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ সদস্য মেজবাহ উদ্দিনের স্ত্রী শিরিন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

February 26, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছিনতাইয়ের কবলে পুলিশ পরিবার; পুলিশের এসআই প্রত্যাহার!

আপডেট সময় : ০৮:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২