ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র পদ্মার কাশবন থেকে উদ্ধার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:২০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র পদ্মার কাশবন থেকে উদ্ধার

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া দুটি শটগান ও রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় পদ্মার কাশবন থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার পর নগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় পদ্মা নদীর কাশবন থেকে পুলিশ এইগুলো উদ্ধার করে। এগুলো রাজশাহী মহানগর পুলিশের অস্ত্র। গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৬২টির মতো অস্ত্র লুট হয়েছিল বলে জানায় মহানগর পুলিশ।

পুলিশ জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর, রাজপাড়া থানা, বোয়ালিয়া মডেল থানা, কাশিয়াডাঙ্গা থানা, মালোপাড়া পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় থানা থেকে অনেকগুলো অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। পুলিশ আরও জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে নগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চের নিচে পদ্মা নদীতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে পদ্মার কাশবনে বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান ও একটি রাবার বুলেট উদ্ধার করা হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, উদ্ধারকৃত দুটি অস্ত্রের মধ্য একটি তাদের থানার। তাদের থানার একটি অস্ত্রই লুট হয়েছিল তখন। অন্যটি অন্য কোনো থানার হবে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, তাদের ১৬২টির মতো অস্ত্র লুট বা মিসিং হয়েছিল। এর মধ্যে ১৪৪টি উদ্ধার করা হয়েছে। বাকি গুলো উদ্ধারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র পদ্মার কাশবন থেকে উদ্ধার

আপডেট সময় : ০৮:২০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪