পুলিশের অভিযানে রাজশাহী মহানগরীতে গ্রেপ্তার ৩৫
- আপডেট সময় : ০৮:১৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ২৭৩ বার পড়া হয়েছে

পুলিশের অভিযানে রাজশাহী মহানগরীতে গ্রেপ্তার ৩৫
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে।
আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৬ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুুলিশ-০৩ জনকে আটক করে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত থেকে মোট ৭০ গ্রাম হেরোইন, ৯০ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশীয় চোলাইমদ, ০৫ বোতল এ্যালকোহল, ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।






















