ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

সাবেক এমপি বকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা; সম্পদের তদন্ত করছে দুদক

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৫:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৭৪৭ বার পড়া হয়েছে

collected photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক এমপি বকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা; সম্পদের তদন্ত করছে দুদক

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শুরুর পর সোমবার (২ সেপ্টেম্বর) দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামীলীগের সাবেক এই সংসদ সদস্যের দেশত্যাগে নিশেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নাটোর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শহিদুল ইসলাম বকুল। ২০২৩ সালে জাতীয় নির্বাচনে পুনঃরায় আ’লীগ মনোনিত দলীয় প্রার্থী হলেও নির্বাচনে পরাজিত হন তিনি। এমপি থাকাকালীন বিভিন্ন অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে। ক্ষমতায় থাকা ৫ বছরে গড়ে তুলেন বিপুল সম্পদের পাহাড়। অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় বকুলের সম্পদ।

২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনী হলফনামায় দেখা যায়, ২০১৮ সালে শহিদুল ইসলাম বকুলের সম্পদ ছিল ৯ লাখ ৬৯ হাজার টাকার। ২০২৩ সালে প্রায় ২৪ গুণ বেড়ে সম্পদের পরিমান দাড়ায় ২ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৬২৬ টাকা। ২০১৮ সালের হলফনামায় শহিদুল ইসলাম বকুলের বার্ষিক আয় ছিল ২ লাখ ৬৫ হাজার টাকা। যা ২০২৩ সালে বেড়ে হয় ১ কোটি ৭ লাখ ৫৪৮ টাকা। এছাড়া ২০১৮ সালে তার স্ত্রীর নামে কোনো আয় না থাকলেও ২০২৩ সালে স্ত্রীর নামে আয় দেখানো হয় ১০ লাখ ৭ হাজার ১৫৫ টাকা। অন্যান্য সম্পদের পাশাপাশি এমপি হয়ে ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুটি হার্ড জিপ গাড়ির মালিক হন শহিদুল ইসলাম বকুল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শহিদুল ইসলাম বকুলসহ সংসদ সদস্য প্রার্থীদের আয় ও সম্পদ বৃদ্ধির চিত্র তুলে ধরে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর গবেষনার ওপর ভিত্তি করে ১৮ আগস্ট (রোববার) শহিদুল ইসলাম বকুলসহ আওয়ামীলীগের ৪১ এমপি-মন্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চান সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন। ১৯ আগস্ট (সোমবার) দুদকের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিশন সভায় অভিযুক্ত আওয়ামী লীগের দলীয় এমপি-মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত হয়। তদন্ত শুরুর পর সোমবার (২ সেপ্টেম্বর) দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলাম বকুলসহ আওয়ামীলীগের ৮ সাবেক এমপি ও ১৮ মন্ত্রীর দেশত্যাগে নিশেধাজ্ঞা দেন বিজ্ঞ আদালত।

September 3, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক এমপি বকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা; সম্পদের তদন্ত করছে দুদক

আপডেট সময় : ০৫:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪