নাটোরে আবর্জনা থেকে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি দুইটি ম্যাগজিন উদ্ধার
- আপডেট সময় : ০৪:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৪৪৪ বার পড়া হয়েছে

নাটোরে আবর্জনা থেকে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি দুইটি ম্যাগজিন উদ্ধার
নাটোরে সড়কের পাশের আবর্জনা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার কারবালা মোড় এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে বিষটি নিশ্চিত করে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রাত পৌনে ৯ টার দিকে সড়কের পাশের ময়লা আবর্জনার মধ্যে একটি চকচকে কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেখানে গিয়ে তারা একটি পিস্তল ও ম্যাগজিন দেখতে পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ম্যাগজিনের ভিতর থেকে ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কিভাবে কে বা কাহারা গুলিসহ এই পিস্তল সেখানে রেখে গেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি মিজানুর রহমান।























