ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

রাজশাহীতে প্রাইভেট কার থেকে অ/স্ত্র উদ্ধার করলেন শিক্ষার্থীরা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে প্রাইভেট কার থেকে অ/স্ত্র উদ্ধার করলেন শিক্ষার্থীরা

রাজশাহী রেলগেট এলাকায় প্রাইভেট কার থেকে দেশিও অস্ত্র উদ্ধার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার পর মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট)রাত সাড়ে নয়টার পর থেকে রাজশাহী মহানগরীর বিভিন্নস্থানে তল্লাশি চৌকি বসাতে দেখা যায় শিক্ষার্থীদের। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েক দিন ধরে শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছিলো। কিন্তু হঠাৎই অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করেন শিক্ষার্থীরা। এ সময় গাড়িচালক ও যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় তাদের।

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশির সময় তাওসিফ নামের এক শিক্ষার্থী জানান, যেহেতু পুলিশ এখনো কাজে ফেরেনি, তাই এই সুযোগে কেউ কোন ধরনের অবৈধ অস্ত্র , বা চোরাচালন না করতে পারে সেটি লক্ষ্য রাখছে ছাত্র সমাজ। এই তল্লাশি চলমান কার্যক্রমের ফলে অনেক জায়গায় মাদক ও অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।
অপর শিক্ষার্থী আল আমিন হোসেন জানান, স্বাধীন দেশ, একটি নিয়মের মধ্যে যাবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে । আশা করছি পরিবেশ দ্রুত স্বাভাবিক হতে শুরু করবে। এসময়টি আইনশৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব।
অন্যদিকে,শিক্ষার্থীদের বেশ কয়েকটি গ্রুপ কয়েক ভাগে বিভক্ত হয়ে রাতে নগরীর বিভিন্ন সরকারি অফিস আদালত , ব্যাংক বীমা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে দেখা গিয়েছে।

রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ইমতিয়াজ ইসলাম বলেন,শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা থেকে নিরাপত্তার কাজ নিজ কাজে তুলে নিয়েছেন। এতে করে আমাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবই করতে পুলিশের কোন বিকল্প নেই। তাই যত দ্রুত সম্ভব পুলিশকে কাজে ফেরাতে হবে।

হেতেম খা এলাকার রেজভী আহমেদ বলেন, সড়কে দিনরাত কঠিন পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে বেশ কয়েকবার সড়কে তাদের মুখোমুখি হয়ছি, তারা গাড়ি থেকে নামিয়ে গাড়ি তল্লাশি চালিয়েছে।যখন কোন কিছু পায়নি তখন ধন্যবাদ দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছেন।
এর আগে রাত নয়টায় রাজশাহী রেলগেট দিয়ে প্রাইভেটকারে দেশিও ধারালো অস্ত্র বহন করার সময় এক যুবককে আটক করে সেনবাহিনীর কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে প্রাইভেট কার থেকে অ/স্ত্র উদ্ধার করলেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪