ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রানীশংকৈলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫, আহত-২৮

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রানীশংকৈলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫, আহত-২৮

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ঢাকা থেকে ছেড়ে আাসা নাবিল কোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৮ যাত্রী। শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ট্রাকচালক ও নাবিল কোচের চালকের সহকারী। ট্রাকচালক হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার মিত্রমাটি গ্রামের হাসু ইসলাম (৪০)। তবে কোচের চালকের সহকারীসহ অন্যদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। অন্য তিনজন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাঁরা হলেন শিশু-নারীসহ তিনজন। এ ঘটনায় গুরুতর আহত ২৮ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ নাবিল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল। অন্যদিকে দিনাজপুর থেকে আমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩) যাচ্ছিল ঢাকার উদ্দেশে। পাঁচবাড়ী চকরামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন এ প্রতিনিধিকে জানান , দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রানীশংকৈলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫, আহত-২৮

আপডেট সময় : ০৭:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪