ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

মোহনপুরে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে মৃত ভেবে তুলে নিয়ে পালানোর সময় আটক ২

নিজস্ব প্রতিবেদক, এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে মৃত ভেবে তুলে নিয়ে পালানোর সময় আটক ২

রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া পান চত্বর মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তুলে নিয়ে ট্রাকে করে পালানোর সময় স্থানীয় জনতা ট্রাক চালকসহ হেলপারকে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করেছে। বুধবার (৩ জুলাই) সকাল ৬ টার সময় মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া পান চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মোহনপুর উপজেলা ভাতুড়িয়া গ্রামের জেকের আলীর ছেলে মহাইমিনুল অরফে মোমিনুল (২২)।

স্থানীয় লোকজন আহত মহাইমিনুল অরফে মোমিনুলকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবমতি হলে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, আহত ব্যক্তি পান ভাঙ্গার জন্য পান বরজে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া পান চত্বর মোড়ে দাঁড়িয়ে ছিল। ওই সময় রাজশাহীর দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। অজ্ঞান হয়ে পড়েন আহত মোমিনুল। মারা গেছে ভেবে ট্রাকে নিয়ে পালানোর সময় কেশরহাট এলাকায় স্থানীয় ট্রাক থামিয়ে চালকসহ হেলপারকে আটক করে মোহনপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে ট্রাকসহ চালক, হেলপারকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হচ্ছেন, মানিকগঞ্জ সদর এলাকার ট্রাক চালক ফিরোজ মিয়া(৩০), হেলপার শ্রী শিপেন দাস (২২)।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, ট্রাকসহ চালক, হেলপারকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে মৃত ভেবে তুলে নিয়ে পালানোর সময় আটক ২

আপডেট সময় : ১২:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪