ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

রাজশাহীতে শপথ নিলেন ২৪ জন উপজেলা চেয়ারম্যান

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শপথ নিলেন ২৪ জন উপজেলা চেয়ারম্যান

রাজশাহী বিভাগের উপজেলা পরিষদের ২৪ জন নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ গ্রহণ করেন তারা। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের এ শপথবাক্য পাঠ করান।

একই অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী অ্যাডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ পিপিএম, রাজশাহীর উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জী পিপিএম, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
এদিকে, শপথ গ্রহণ শেষে মোহনপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল তার নিজ উপজেলার প্রায় ২ হাজার জন-সাধারণদের নিয়ে দুপুরের খাবার খান। এরপর তিনি সবাইকে নিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ১৪টি ও চতুর্থ ধাপে রাজশাহী, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১০টি উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান ও মহিলা ভাইচ চেয়ারম্যানদের নিয়ে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শপথ নিলেন ২৪ জন উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪