ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার রাফি নিহত, আহত এক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৯৩০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার রাফি নিহত, আহত এক!

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধানমাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে সিফাত হোসেন রাফি নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নিহত রাফি ওই ধানমাড়াই মেশিনের চালক ছিলেন বলে জানা গেছে। এ সময় তার সহযোগি জনি আহত হন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। রোববার ১২ মে বিকাল ৫ টার দিকে উপজেলার নাটোর-নলডাঙ্গা-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মাধনগর বাজে হালতি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত হোসেন রাফি জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে উপজেলার মাধনগরের বাজে হালতির মাদ্রাসা যাওয়ার সড়ক দিয়ে রাফি ও তার সহযোগি জনি ধানমাড়াই মেশিন নিয়ে নাটোর-নলডাঙ্গা-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক উঠছিল। এসময় বালু বোঝাই ট্রাক নওগাঁর আত্রাই দিকে যাওয়ার সময় ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ধানমাড়াই মেশিনের চালক সিফাত হোসেন রাফি নিহত এবং তার সহযোগি জনি গুরুতর আহত হয়। এ ঘটনায় বালু বোঝাই ট্রাক জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোরুজ্জামান বলেন, এ ঘটনায় ট্রাক ও তার চালক কে আটক করা হয়েছে। নিহত রাফির বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার রাফি নিহত, আহত এক!

আপডেট সময় : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪