ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

নাটোরের জয়কালী মন্দিরের দানবাক্স চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ২৯৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের জয়কালী মন্দিরের দানবাক্স চুরি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের জয়কালী মন্দিরের দানবাক্স চুরি।
নাটোর শহরের লালবাজার এলাকার ঐতিহ্যবাহী প্রাচীন জয়কালী বাড়ী মন্দিরের একটি দান বাক্স চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৩ ফেব্রুয়ারী) সকালে মন্দির থেকে প্রায় ৫শ গজ দুরের একটি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই দানবাক্সটি ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সোয়া দুইটার দিকে জয়কালী বাড়ী মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটে।

ওই মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা ও স্থানীয়রা বলেন, মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শেষে শনিবার রাতে মন্দির বন্ধ করে কমিটির সদস্য ও ভক্তবৃন্দরা চলে যায়। পরে মন্দিরের দুইজন নৈশ প্রহরী মন্দিরেই ঘুমিয়ে পড়েন। এই সুযোগে রাতে মন্দিরের পিছন দিক দিয়ে চোর ভিতরে প্রবেশ করে মন্দিরের একটি দান বাক্স চুরি করে নিয়ে যায়।

প্রতিদিনের মত সকালে মন্দির খোলার পর দেখা যায় দান বাক্সটি সেই নির্ধারিত স্থানে নেই। বিষয়টি মন্দির কমিটির সদস্যদের অবগত করার পর পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে মন্দির থেকে প্রায় ৫শ গজ দুরের একটি মাঠ থেকে ভাঙ্গা পরিত্যাক্ত ও খালি অবস্থায় ওই দানবাক্সটি উদ্ধার করা হয়। তবে বাক্সে কি পরিমান টাকা ছিল সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। উদ্ধারকৃত দানবাক্সটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মন্দির সহ আছে পাশের বিভিন্ন ভবনের সিসিটিভি দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।

February 13, 2022
নাটোরের জয়কালী মন্দিরের দানবাক্স চুরি
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরের জয়কালী মন্দিরের দানবাক্স চুরি

আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২