ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা নারী নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৩৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা নারী নিহত!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মাঝ বয়সী মানসিক প্রতিবন্ধি এক নারী নিহত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) রাত্রি ৮ টার দিকে বনপাড়া পৌর শহরের নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি রাস্তাঘাটেই ঘুরে বেড়াতেন। শুক্রবার রাত ৮ টার দিকে তিনি নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। পরে বনপাড়া হাইওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি হাবিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। নিহত মাঝ বয়সী ওই নারীর পরিচয় ও ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ বলেও জানান ওসি।

April 12, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা নারী নিহত!

আপডেট সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪