বড়াইগ্রামে চুরি যাওয়া মোটর সাইকেল দিনাজপুরে উদ্ধার, এক যুবক আটক!
- আপডেট সময় : ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে চুরি যাওয়া মোটর সাইকেল দিনাজপুরে উদ্ধার, এক যুবক আটক!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ সোহান হোসেন (২২) নামে এক যুবককে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহান হোসেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিবপুর আচলকুল মোয়াজ্জেম হোসেনরে ছেলে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৩ মার্চ রাত ৮টার দিকে বনপাড়া বাজারের আবুল বাশার মিয়াজী’র ছোট ছেলে তার একটি অ্যাপাচি ব্র্যান্ডের ১৬০ সিসি মোটরসাইকেল বড়াইগ্রাম উপজেলার বনপাড়া নতুন বাজার এলাকার গ্যারেজে রাখেন। কিন্তু পরদিন ভোর রাতে পরিবারের লোকজন দেখতে পান মোটরসাইকেলটি গ্যারেজে নাই। মোটরসাইকেলটি চুরি হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবুল বাশার মিয়াজী বড়াইগ্রাম থানায় একটি এজাহার দায়ের করেন।
ওই মামলা দায়েরের পর বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলের একটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। ওই ফুটেজ পর্যালোচনা করা সহ গোপন তথ্যের ভিত্তিতে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান শুরু করে। অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন কলেজপাড়া এলাকা হতে মোটরসাইকেল চুরির মূল হোতা মো: সোহান হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে চুরি যাওয়া অ্যাপাচি ব্র্যান্ডের ১৬০ সিসি ওই মোটরসাইকেল উদ্ধার করা হয়।






















