সংবাদ শিরোনাম ::
নওগাঁর রাণীনগরে গাঁজাসহ আটক-২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৭৪৩ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
থানাপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সোহেল মান্না সঙ্গীয় ফোর্স নিয়ে খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামের ফুলচাদ আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় ফুলচাদের দুই ছেলে বুলেট হোসেন (২৭) ও হিরা হোসেন (৩০)কে আটক করে। আটককালে তাদের নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানর ওসি মো: শাহিন আকন্দ।

October 11, 2021
নওগাঁর রাণীনগরে গাঁজাসহ আটক-২
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















