ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার

মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিলো জিহাদের প্রাণ, আইসিইউতে ইমন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ৩৮৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় কলেজ ছাত্র নিহত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিলো জিহাদের প্রাণ, আইসিইউতে ইমন!

ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে ঘুরতে গিয়ে ১৮ বছর বয়সী জিহাদ হাসান নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ১৮ বছর বয়সী ইমন আলী নামে অপর বন্ধু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার লক্ষনহাটি হেলিপ্যাড নামক এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত জিহাদ পার্শবর্তী লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ এলাকার কামাল হোসেনের ছেলে। আর গুরুত্বর আহত ইমন আলী একই এলাকার সুজন আলীর ছেলে। তারা দুজনেই বাগাতিপাড়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুইজন কিশোর মালঞ্চি থেকে দয়ারামপুর অভিমুখী প্রধান আঞ্চলিক সড়কে একটি মোটরসাইকেলে নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কারেন্টের খুঁটির সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক ইমন রাস্তার পাশের নিচের জমিতে এবং ওই খুঁটির সাথে ধাক্কা লেগে রাস্তার অপরপ্রান্তে পড়ে জিহাদ। এতে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়।
ইমন ও জিহাদের বন্ধু শিমুল আহম্মেদ জানায়, ঘটনার দিন আনুমানিক বেলা ১১ টার দিকে তারা ৪ বন্ধু দুটি মোটর সাইকেল নিয়ে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো। লক্ষণহাটি মোড়ে আসার পর জাহিদ শিমুলকে তার এ্যাপাচি গাড়িটি দিতে বলে আর তার ডায়াং মোটরসাইকেলটি তাকে চালাতে বলে। গাড়ি পরিবর্তন করেই এ্যাপাচি গাড়ি নিয়ে জাহিদ এবং ইমন আলী সেখান থেকে দয়ারামপুরের দিকে খুব দ্রত গতিতে ছুটে যায়। আর পেছনে ডায়াং গাড়িটি নিয়ে তাদের আরেক বন্ধু ইমন হোসেন কে সাথে নিয়ে আস্তে আস্তে যায়। পরে ঘটনাস্থলে তারা দূর থেকে দেখতে পায় দ্রুত যাওয়া মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে তারা অনেক দুরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে জাহিদ হাসানের মৃত্যু হয়। আর ইমন কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনের কর্মীরা এসে গুরুত্বর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে খবর পেয়ে বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে নিহত জিহাদের মরদেহ ফায়ার স্টেশনের সহযোগিতায় উদ্ধার করে নিয়ে যায়।

এব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল করিম জানান, আহত ব্যাক্তির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় মৃত্যুর কারণে কারো কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চংধুপইল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোঃ আরমান মেম্বার জানান, দুর্ঘটনায় নিহত জিহাদের দাফন বুধবার রাতে সম্পূর্ণ হয়েছে এবং আহত ইমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছে। তার বিষয়ে এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না।

November 29, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিলো জিহাদের প্রাণ, আইসিইউতে ইমন!

আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩