রাণীশংকৈলে নিজের ট্রাক্টের উল্টে চালক নিহত!
- আপডেট সময় : ০৫:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নিজের ট্রাক্টের উল্টে চালক নিহত!
নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অটোরিকশাকে ক্রসিং করতে গিয়ে মহেন্দ্র ট্রাক্টর উল্টে ওই ট্রাক্টর চালক মোজাফফর হোসেন (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের পকম্বা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক মোজাফফর ওই গ্রামের মোবারক আলীর ছেলে।
একটি মহেন্দ্র ট্রাক্টর উল্টে গিয়ে তার চালক মোজাফফর হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাণীশংকৈল উপজেলার পকম্বা গ্রামের বেলতলীতে পাকা রাস্তায় একটি অটোরিকশাকে ক্রসিং করতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় মহেন্দ্র ট্রাক্টরটি। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক মোজাফফর ঘটনাস্থলেই মারা যান।ওসি গুলফামুল আরো জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।










