নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত!
- আপডেট সময় : ০৯:৫৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত! নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিংড়া গোলই আফরোজ কলেজ শাখা ছাত্রলীগ নেতা ২০ বছর বয়সী অভি রহমান নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের অপর আরোহী নিহতের বন্ধু মিলু আহত হয়। রোববার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার নিঙ্গইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অভি উপজেলার শাঐল গ্রামের শওকত আলীর ছেলে এবং সিংড়া গোলই আফরোজ কলেজ ছাত্রলীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানা যায়, রোববার রাত পোণে ৯টার দিকে অভি তার বন্ধু মিলুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নাটোর যাচ্ছিল। পথে নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে অভি এবং তার বন্ধু মিলু সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। আহত মিলুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই জনতা ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




















