ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালপুরে দেশী রিভলবার ও গুলি সহ আটক এক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে

লালপুরে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে দেশী রিভলবার ও গুলি সহ আটক এক!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে দেশী রিভলবার ও গুলি সহ আটক এক! নাটোরের লালপুরে ১ টি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলিসহ আব্দুর রাজ্জাক (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুর রাজ্জাক উপজেলার চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের কাচু মন্ডলের ছেলে। লালপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে নাটোর জেলার লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের জনৈক আব্দুর রাজ্জাক অবৈধ অস্ত্রসহ তার নিজ বসতবাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মানিক সঙ্গীয় এএসআই শামীম ও অন্যান্য ফোর্সদের নিয়ে মোঃ আব্দুর রাজ্জাক এর বসতবাড়িতে অভিযান করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজ্জাক তার বাড়ি হতে পালিয়ে যায়। সাঁড়াশি অভিযানের এক পর্যায়ে রাজ্জাকের বসতবাড়ি তল্লাশী করে তার শয়নকক্ষ হতে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

পরবর্তীতে রাতভর অভিযান পরিচালনা করে আসামি রাজ্জাককে আব্দুলপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত রাজ্জাক উক্ত অস্ত্র ও গুলি অবৈধভাবে তার হেফাজতে রাখার কথা স্বীকার করে বলে যে, এগুলো ( অস্ত্র-গুলি) অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সে তার কাছে রেখেছিলো।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এবিষয়ে বলেন, অস্ত্র ও গুলিসহ আটককৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

September 16, 2023
লালপুরে দেশী রিভলবার ও গুলি সহ আটক এক!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে দেশী রিভলবার ও গুলি সহ আটক এক!

আপডেট সময় : ০৩:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩